নিয়াকো অ্যালুসের আইপিও আবেদন ১৬ মে শুরু

প্রচ্ছদ » Uncategorized » নিয়াকো অ্যালুসের আইপিও আবেদন ১৬ মে শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে প্রথম এসএমই কোম্পানি হিসাবে নিয়াকো অ্যালুস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ মে, রোববার। চলবে ২০ মে, বৃহস্পতিবার পরযন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) নিয়াকো অ্যালুস লিমিটেডকে এসএমই সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের লক্ষ্যে অনুমোদন দিয়েছে।

জানা যায়, নিয়ালকো অ্যালুস নিকেল অ্যালমুনিয়াম কপার তৈরি করে। ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে কোম্পানিটি। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর,২০২০ সময় অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।

জানা গেছে, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০