ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

প্রচ্ছদ » Uncategorized » ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড চূড়ান্ত সম্মতিপত্র পেয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে; যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানি সূত্র জানায়, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাড়িয়েছে ২ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়ায় ১৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০