২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও এবি ব্যাংক লিমিটেডের বুধবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানি ২টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ২টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি। বৃহস্পতিবার (১৯ মে) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ মে , ২০২১।








