লালমোহনে ঝড়ে গাছচাপায় এক জনের মৃত্যু

প্রচ্ছদ » অর্থনীতি » লালমোহনে ঝড়ে গাছচাপায় এক জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় ঝড়ের সময় গাছচাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হন। এ সময় ঝড়ো বাতাসে ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ১২টার দিকে মারা যান তিনি।

ভোলা কন্ট্রোল রুমের দায়িত্বরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ খেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ//সি/ ২৬ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১