নাটোরে রাস্তার পাশে মিললো টাকার বস্তা

প্রচ্ছদ » Uncategorized » নাটোরে রাস্তার পাশে মিললো টাকার বস্তা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি টাকা ভর্তি বস্তা পাওয়া গেছে।

রোববার (৩০ মে) সন্ধ্যায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ওই বস্তাটি উদ্ধার করে।

বিষয়টি জানাজানি এলাকার মানুষের মনে কৌতুহলের সৃষ্টি হয়। রাস্তায় টাকার বস্তা এমন খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় জমাতে থাকে। এনিয়ে ফেসুবুকেও ভাইরাল হয়।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে মধ্যবয়সী (৫০) এক পাগলী বস্তা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করতেন। তবে গত তিনদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় সড়ক পরিষ্কার করতে গেলে একটি জীর্ণ বস্তা পান। পরে বস্তাটি তারা পৌরসভায় নিয়ে আসেন। সেখানে বস্তা খুলে দেখা যায় খুচরা নোট পয়সা মিলে ১৬ হাজার ৪২০ টাকা রয়েছে।

তিনি আরও বলেন, টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। পাগলিকে পাওয়া সাপেক্ষে তার টাকা ফেরত দেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০