কেপিসিএলের দুইটি পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » কেপিসিএলের দুইটি পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির দুইটি পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে। পুর্বঘোষণা অনুযায়ী কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপারা প্লান্ট এবং কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্লান্টের উৎপাদন বন্ধ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাওয়ার প্লান্ট ‍দুইটির কারযক্রম যথাক্রমে গত ২৯ মে এবং আজ ১ জুন থেকে বন্ধ করা হয়েছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী প্লান্ট দুইটির মেয়াদ শেষ হয়েছে।

এর আগে কোম্পানিটি জানায়, কোম্পানিটির পাওয়ার পারসেচ এগ্রিমেন্ট (পিপিএ) অধীনে কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্লান্টের মেয়াদ ১ জুন শেষ হবে। আর কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপারা প্লান্টের মেয়াদ আগামী ২৯ মে শেষ হবে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কেপিসিএলকে পাওয়ার প্লান্ট দুইটির উৎপাদন আগামী ১ জুন এবং ২৯ মে বন্ধ করে দেওয়ার জন্য চিঠি দিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, পিপিএ’র অধীনে পাওয়ার প্লান্ট দুইটির মেয়াদ নবায়ানের কাজ চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১