নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রচ্ছদ » রাজনীতি » নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে শাহিনুর বেগম (৩৫) নামে ৮ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে, তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার (২ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নিজ শয়ন ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহিনুর বেগম ওই গ্রামের মো. রাশেদুল ইসলামের স্ত্রী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কি কারণে, কারা, কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১