তেলের ট্যাঙ্কার কিনবে এমজেএল বিডি
প্রচ্ছদ » Uncategorized » তেলের ট্যাঙ্কার কিনবে এমজেএল বিডিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : একটি অত্যাধুনিক তেলের ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ রোববার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মতে, কোম্পানিটি ১ লাখ ৭ হাজার ১৬৯ মেট্টিক টন ক্ষমতা সম্পূর্ণ ডিডব্লিউটি ট্যাঙ্কার কিনবে। এর জন্য ব্যয় হতে পারে ১ কোটি ৬৩ লাখ ইউএস ডলার বা প্রায় ১৩২ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকা।
উল্লেখ, সর্বশেষ ৯ মাসে (জুলাই’১৬-মার্চ’১৭) এমজেএলের ইপিএস হয়েছে ৫ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৬৪ পয়সা।
আর সর্বশেষ হিসাব বছরের ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদেরকে।








