ব্লক মার্কেটে ৫ কোম্পানির ১৬ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৫ কোম্পানির ১৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৫ কোম্পানির ২ কোটি ৩ লাখ ৭ হাজার শেয়ার লেনদেনর হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ফ্যামিলি টেক্স, নূরানী ডাইং ও পূবালী ব্যাংক লিমিটেড। এর মধ্যে ফ্যামিলিটেক্সের ২ কোটি শেয়ার ১ বারে লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬ কোটি ২০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্লক মার্কেটে ৫ কোম্পানির ২ কোটি ৩ লাখ ৭ হাজার শেয়ার ৫ বারে লেনদেন হয়। যার বাজার দর ১৭ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা। ব্লকে ফ্যামিলি টেক্স বাদে অন্যান্য কোম্পানির মধ্যে ব্যাংক এশিয়ার ২৭ হাজার শেয়ার ১ বার লেনদেন, যার বাজার দর ৫ লাখ ২৬ হাজার টাকা।

ইস্টার্ন ব্যাংকের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার দর ৪১ লাখ টাকা। নূরানী ডাইংয়ের ৭০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, ১৭ লাখ ১৫ হাজার টাকা। আর পূবালী ব্যাংকের ১ লাখ ১০ হাজার শেয়ার ১ বারে লেনদেন হয়। যার বাজার দর ৩১ লাখ ২৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০