রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জন রাজশাহীর ও অন্য তিনজন চাঁপাইনবাবগঞ্জের।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে করোনার ২৩২টি বেড বৃদ্ধি পেয়ে বর্তমানে বেড সংখ্যা হয়েছে ২৭১ টি। এরপরও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ বেডে রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

হাসপাতালের উপপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর সাত জন ও নাটোরের একজন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। এছাড়া রামেকে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৬৯ জনের পজিটিভ রেজাল্ট এসেছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০