বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।

শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি সেতুর ১৮ নম্বর পিলারের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তিদের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখনো থেমে থেমে যানজট রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১