ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৪২ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৪৮ লাখ টাকা।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বীকন ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ডরিন পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, ই-জেনারেশন, এমারেল্ড অয়েল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লুব-রেফ বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, রানার অটোমোবাইলস, রূপালী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১