দর বাড়ার শীর্ষে মালেক স্পিনিং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে মালেক স্পিনিং

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০২ বারে ১৬ লাখ ৭৭ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, ড্রাগন সোয়েটার, আর্গন ডেনিম, হা-ওয়েল টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০