পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৫ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৫ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৫ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, মুন্নু ফেব্রিক্স এবং সোনারগাঁও টেক্সটাইল।
জানা গেছে, বৃহস্পতিবার মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২.৯০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল : বৃহস্পতিবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসিসিং : বৃহস্পতিবার পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।
মুন্নু ফেব্রিক্স : বৃহস্পতিবার মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।
সোনারগাঁও টেক্সটাইল : বৃহস্পতিবার সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জুন , ২০২১।








