মুরাদনগর ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত।

প্রচ্ছদ » Uncategorized » মুরাদনগর ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত।

ঢাকা অফিস: কুমিল্লা মুরাদনগরে ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার ছাত্রলীগের উদ্যোগে ঢাকায় একটি হোটেলে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ ত্রান ও দূর্যোগ বিষয়ক সর্ম্পাদক ছালাম আহম্মেদ ফয়সাল। কেক কাটা শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু বকর সবুজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অভিভাবক হিসেবে নিজের জীবন বাজি রেখে বাংলার জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা আর দূরদর্শিতা আজ বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আমরা আজ বাংলার অভিভাবককে সামনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে তার হাতকে শক্তিশালী করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল, বাঙ্গরা থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম, চাপিতলা ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল সরকার স্বাধীন প্রমুখ।

জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০