সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাত

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৬ খাতে। আর দর বেড়েছে ৪ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন কমেছে জুট খাতে। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর ৮.৫৩ শতাংশ কমেছে। এরপরেই আছে ভ্রমণ ও অবকাশ খাত। গত সপ্তাহে এ খাতে দর কমেছে ৩.৬৮ শতাংশ।

দর কমার অন্যান্য খাতের মধ্যে সিমেন্ট খাতে ১.৫৯ শতংশ, সিরামিক খাতে ১.১৩ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৩.৪০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৭৯ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.২৬ শতাংশ, বিবিধ খাতের ২.০৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪২ শতাংশ, আর্থিক খাতে ১.২৪ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৩.১৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৬৭ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩.৪২ শতাংশ, ট্যানারী খাতে ০.৯৭ শতাংশ ও বস্ত্র খাতে ৩.১৫ শতাংশ দর কমেছে।

এদিকে, দর বাড়ার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টেলিকমিনেকেশন খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ০.৮৭ শতাংশ। এরপরেই আছে আইটি খাত। এ খাতে দর কমেছে ০.৫৫ শতাংশ। এছাড়া খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০.০৯ শতাংশ ও ব্যাংক খাতে ০.০২ শতংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০