ব্যাংক ও আর্থিক খাতের প্রভাব: টানা ৬ কার্যদিবস পর উত্থানে বাজার

প্রচ্ছদ » Uncategorized » ব্যাংক ও আর্থিক খাতের প্রভাব: টানা ৬ কার্যদিবস পর উত্থানে বাজার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শুরু থেকে উত্থান-পতন থাকলেও আড়াই ঘন্টা পর ব্যাংক ও আর্থিক খাতের ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় টানা ৬ কার্যদিবস পতনের পর উত্থানে ফিরেছে বাজার। বৃহস্পতিবার সূচক বাড়লেও কামছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৪ কোটি টাকা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা।

এর আগে বুধবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করে ৬০৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৮ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭৭৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। যা টাকায় লেনদেন হয়েছে ২৯২ কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০