আইপিওতে আসতে এনার্জিপ্যাকের রোড শো ১৫ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » আইপিওতে আসতে এনার্জিপ্যাকের রোড শো ১৫ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
এজন্য আগামী ১৫ অক্টোবর রোববার সন্ধা ৭ টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে রোড শো করবে কোম্পিানিটি। এদিন পুঁজিবাজারের ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহন করার জন্য আহবান জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লি: এবং রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
রোড-শো তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।
এরআগে ২০১৬ সালের ৫ জানুয়ারি বিএসইসির ৫৬৩তম কমিশন সভায় ১৫ টাকা প্রিমিয়াম সহ ২৫ টাকা ইস্যুমূল্যে আইপিওর মাধ্যমে ৪১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। তবে পরবর্তীতে আইপিওটি বাতিল করে বিএসইসি। কারণ, ওই বছর জানুয়ারির ১ তারিখ থেকে প্রিমিয়াম চাইলে বুকবিল্ডিং পদ্ধতিতে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল।








