প্রিয়াঙ্কার জলকেলি!
প্রচ্ছদ » Uncategorized » প্রিয়াঙ্কার জলকেলি!পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : তার রূপে ও গুণে মুগ্ধ ব্যক্তির সংখ্যা অসংখ্য। হলিউড ও বলিউডে সমান তালে কাজ করে যাওয়া প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই সোশ্যাল মিডিয়াতে অসম্ভব অ্যাকটিভ।
কয়েকদিন আগেই নিউ ইয়র্কে ‘গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’-এর মঞ্চে সঞ্চালনার কাজে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সাতের দশকের ফ্লোরাল প্রিন্টের ড্রেস ও বুটে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এ বার আরও এক ধাপ এগিয়ে একটু অন্য ধরনের একটি ছবি পোস্ট করলেন নায়িকা।
রোদ ঝলমলে লস অ্যাঞ্জেলস-এর একটি সুইমিং পুলে সাঁতার কাটার একটি ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’। ছবিটিতে তাকে খুব বেশি দেখা যাচ্ছে না। তবে নীল জলে ডান হাত ছড়িয়ে নায়িকার কালো সুইমস্যুট পরা এমন ছবি নায়িকার ভিন্ন মুডের কথাই জানান দিচ্ছে। ক্যাপশনে প্রিয়ঙ্কা লিখেছেন, নিস্তব্ধতা এবং আমি…।
নিস্তব্ধতার খোঁজে বিদেশি সুইমিং পুলের জলে ‘দেশি গার্ল’-এর এমন ছবি নিঃসন্দেহে জলের উষ্ণতা বাড়িয়ে তুলেছে। সোশ্যাল সাইটে প্রিয়াঙ্কার এমন ছবিতে মুগ্ধ তার ভক্তরাও। ছবিটিতেও লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।








