মুমিনুলের অর্ধশতক, বাংলাদেশের ২০০
প্রচ্ছদ » Uncategorized » মুমিনুলের অর্ধশতক, বাংলাদেশের ২০০পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে চলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। নিজেদের প্রথম ইনিংসে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হকের অর্ধশতকের উপর ভর করে টাইগারদের সংগ্রহ এখন ২০০ রান। এর মধ্যেই টাইগাররা হারিয়েছেন ৪ উইকেট।
প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় এখন ক্রিজে আছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। এপ্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল ৬২ রানে ও মাহমুদউল্লাহ ১৯ রানে আপরাজিত আছেন।
এর আগে,গতকাল শুক্রবার দলের ১৬ ও ৩৬ রানের মাথায় যথাক্রমে ইমরুল কায়েস ও লিটন দাস ফিরে গেলে হাল ধরেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ভালোই খেলছিলেন তারা। কিন্তু দলের ১০৩ রানের মাথায় কেশব মহারাজের বলে মাক্রামের হাতে ধরা পড়েন অধিনায়ক মুশফিক। নিজের ৪৪ রানের মাথায় ফিরে যান সাজঘরে।
প্রোটিয়াদের দেওয়া ৪৯৬ রানের জবাবে আগের দিনের ১২৭ রান হাতে নিয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনে ক্রিজে যোগ দিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। কিন্তু দিনের শুরুতেই নিজের ৪১ রানের মাথায় অ্যান্ডাইল ফেহলুকবায়োর বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তামিম।
এরপর মুমিনুল হকের সঙ্গে ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তারা জুটি বেধে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।








