ইফাদ অটোসের রাইট আবেদন শুরু ১৯ নভেম্বর

প্রচ্ছদ » Uncategorized » ইফাদ অটোসের রাইট আবেদন শুরু ১৯ নভেম্বর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের রাইট শেয়ার আবেদনের তারিখ ঘোষণা করেছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির রাইট শেয়ারে আবেদন করা যাবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

উল্লেখ্য, কোম্পানিটিকে ২আর:৫ অনুপাতে অর্থাৎ পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ছাড়বে। আর এতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এর মাধ্যমে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে।

উত্তোলিত মূলধন দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রধারণ, চলিত মূলধন এবং ঋণ পরিশোধ করবে। রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৬.৯৫ টাকা। এছাড়া ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত অর্থাৎ নয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আলফা ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০