পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ২৫৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটি মোট ২ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৭১১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার ১৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩২ লাখ ৯১ হাজার ৫৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, ডরিন পাওয়ার, বিএটবিসি, বসুন্ধরা পেপার মিল, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১