মাস্টার ফিডে আবেদন শুরু কাল, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » মাস্টার ফিডে আবেদন শুরু কাল, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আগামীকাল রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম সভায় মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এর আগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় এসএমই প্ল্যাটফরমে কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (কোয়ালিফাইড ইনভেস্টর) কাছে শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ জন্য তারা ১ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই টাকা তুলে কোম্পানিটি কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচখাতে ব্যয় করবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১