পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো তাদের সমাপ্ত তৃতীয় প্রান্তিক ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে।
সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ২০১৬-মার্চ, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স:
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা হবে।
সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং:
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








