বাণিজ্য সম্প্রসারণে টেকসই ভিত্তি তৈরি করেছেন বঙ্গবন্ধু

প্রচ্ছদ » Uncategorized » বাণিজ্য সম্প্রসারণে টেকসই ভিত্তি তৈরি করেছেন বঙ্গবন্ধু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণে টেকসই বৈশ্বিক ভিত্তি তৈরি করেছেন বঙ্গবন্ধু।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিন।

এফবিসিসিআই সভাপতি বলেন, জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় দেওয়া ঐতিহাসিক ভাষণে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে শান্তিপূর্ণ নতুন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা তার বিচক্ষণ ও দূরদর্শী চিন্তা-চেতনার মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কারিগরি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হন। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলে, জাতিসংঘ, আঙ্কটাড, কমনওয়েলথ, ওআইসি, আইডিবি ও জোট নিরপেক্ষ রাষ্ট্রের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণের টেকসই আন্তর্জাতিক ভিত্তি দাঁড় করিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু যখন জাতিকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনই বিশ্বের ইতিহাসের নৃশংসতম চক্রান্তের মাধ্যমে হত্যা করা হয় তাকে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নির্মূলের চেষ্টা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, তার আদর্শ-নীতি ও প্রদর্শিত পথের মাধ্যমেই দেশকে অগ্রগতির পথে নিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে বিদ্যমান চ্যালেঞ্জ সঠিকভাবে চিহ্নিত করে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে। তিনি আশা করেন, অতীতের মতো, ভবিষ্যতেও সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ উতরে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৭ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১