জমি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
প্রচ্ছদ » Uncategorized » জমি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইলপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুরের শেরপুরে ১৪১ ডেসিমেল জমি কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। প্যারামাউন্ট টেক্সটাইল উৎপাদন ও অন্যান্য কাজে জমিটি ব্যবহার করবে।
প্রসঙ্গত, সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯১ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২১।








