দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

প্রচ্ছদ » Uncategorized » দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩টির বা ৮.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ অক্টোবর)ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গোল্ডেন সন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৫.২৩ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪.৪৭ শতাংশ, সোনালী পেপারের ৪.৪৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩.৭৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৩৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৩০ শতাংশ, শেফার্ডের ৩.২৮ শতাংশ, আরামিটের ২.৫৯ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ১.৯৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ অক্টোবর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১