পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বেনাপোল এলাকার বালুন্ডা গ্রাম থেকে ৫টি শক্তিশালী হাতবোমাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মষিয়াডাঙ্গা গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২১), একই গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলী হোসেন (২৬), ও সমির মোড়লের ছেলে সজীব মোড়ল।

পুলিশ জানায়, তারা বালুন্ডা গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারে ওই গ্রামের রশিদ মোড়লের বাড়ির পিছনে তিনটি ছেলে ৫টি ককটেল আনতে গিয়ে এলাকার লোকজনের হাতে আটক হয়। এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে গিয়ে বোমাসহ তাদেরকে আটক করা হয়।

তারা শার্শা উপজেলার ৫ নম্বর পুটখালি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীনের সমর্থক বলে জানিয়েছেন পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ৫টি হাতবোমাসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১