এম.আই সিমেন্ট নাম পরিবর্তন করবে
প্রচ্ছদ » Breaking News || Slider || আর্ন্তজাতিক » এম.আই সিমেন্ট নাম পরিবর্তন করবেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম.আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এম.আই সিমেন্ট ফ্যাক্টরির পরিবর্তে “ক্রাউন সিমেন্ট পিএলসি” রাখতে চায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে নাম পরিবর্তন করতে পারবে।
কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজুলেশনের মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবে এম.আই সিমেন্ট।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ নভেম্বর , ২০২১।








