তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : এএসফি এগ্রো, একটিভ ফাইন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কোম্পানি তিনটির ক্রেডিট রেটিং দিয়েছে।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী এএফসি এগ্রোর দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
একটিভ ফাইনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৮ ডিসেম্বর , ২০২১।








