আইপিওর টাকায় ঋণ পরিশোধ করবে ইনডেক্স অ্যাগ্রো

প্রচ্ছদ » Uncategorized » আইপিওর টাকায় ঋণ পরিশোধ করবে ইনডেক্স অ্যাগ্রো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রোর পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ দিয়ে স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ করবে। বৃহস্পতিবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায়(এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিওর অর্থ দিয়ে আংশিক স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩৫ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকার ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটি আইপিওর টাকায় ঋণ পরিশোধের কারণ হিসাবে জানায়, ইনডেক্স অ্যাগ্রো আইপিওর জন্য ২০১৬ সালের ২৭ অক্টোবর বিএসইসিতে আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয় ২০২১ সালের ২০ জানুয়ারি। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৪ বছরের বেশি সময় লেগে যায়।

এই সময়ে কোম্পানিটি কারখানা সম্প্রসারণ কাজের জন্য ব্যাংক ঋণ এবং নিজস্ব অর্থ ব্যবহার করে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৯ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০