১১ কোম্পানির এজিএম কাল
প্রচ্ছদ » Uncategorized » ১১ কোম্পানির এজিএম কালপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :পুঁজিবাজারের তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, দেশবন্ধু পলিমার, এমআই সিমেন্ট, এমজেএলবিডি, প্যাসিফিক ডেনিমস, এস আলম, স্কয়ার ফার্মার এবং স্কয়ার টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার দুপুর ১২টায়, অগ্নি সিস্টেমসের বিকাল ৩টায়, এপেক্স ফুডসের সকাল সাড়ে ১০টায়, এপেক্স স্পিনিংয়ের সকাল সাড়ে ৯টায়, দেশবন্ধু পলিমারের সকাল ১০টায়, এমআই সিমেন্টের বিকাল ৩টায়, এমজেএলবিডির বেলা ১১টায়, প্যাসিফিক ডেনিমসের বেলা ১১টায়, এস আলমের সকাল সাড়ে ১০টায়, স্কয়ার ফার্মার সকাল ১০টায় এবং স্কয়ার টেক্সটাইলের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সবগুলো কোম্পানির এজিএমই ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ যে লভ্যাংশ ঘোষণা করেছে তাই শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা করবে কোম্পানিগুলো।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৪ ডিসেম্বর , ২০২১।








