সাপ্তাহিক লেনদেনের শীর্ষেও ওয়ান ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষেও ওয়ান ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানও দখল করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৯ কোটি ৬ লাখ ২০ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৩ কোটি ৯৮ লাখ টাকা।

ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ২৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্স, জেনেক্স ইনফোসিস,সোনালী পেপার,সাইফ পাওয়ারটেক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৮ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০