লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৯১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি ৫৮ লাখ ৫৩ হাজার ৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটির ৫ লাখ ২৬ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
জিএসিপি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৮ লাখ ৪৪ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৪৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, এশিয়া ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২২ ডিসেম্বর , ২০২১।








