পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকার।
৩২ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিকন ফার্মা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ারটেক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৩ ডিসেম্বর , ২০২১।








