সাপ্তাহিক গেইনারের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Breaking News || কোম্পানি সংবাদ » সাপ্তাহিক গেইনারের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৭৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮৮ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১