ঢাকা নগর পরিবহন চালু

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা নগর পরিবহন চালু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন।

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু করছে। এরইমধ্যে বাসগুলো প্রস্তুত করা হয়েছে। ফুল দিয়ে সাজানোও হয়েছে। বাসগুলো যেখানে রাখা হয়েছে, তার পাশেই তৈরি করা হয়েছে বিশাল উদ্বোধনী মঞ্চ।

জানা গেছে, ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে আনুষ্ঠানিকভাবে রেশনালাইজেশন কার্যক্রম শুরু হবে। এ রুটে কিলোমিটারপ্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।

গত ১৯ ডিসেম্বর রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ২৬ ডিসেম্বর ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছু দিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

কমিটির আরেক সদস্য এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ বিষয়ে জানান, বিআরটিসির ৩০টি ডাবল ডেকারসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এ রুটে কার্যক্রম শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে এ রুটে বাসের সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। ঢাকা নগর পরিবহনে প্রথম দিন থেকেই ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। বাস-বে, যাত্রী ছাউনিগুলোর প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া এ রুটে প্রতিটি বাসের চালক-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১