খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর এনা

প্রচ্ছদ » Uncategorized » খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর এনা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে অতিরিক্ত গতির কারণে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাস আব্দুল্লাহপুরের দিকে যাওয়া মাইক্রোবাসের ওপরে ওঠে যায়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক।

তিনি বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে আসে। আর মাইক্রোবাসটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ট্রাফিকের এই কর্মকর্তা বলেন, কিছু মানুষ হয়তো আহত হয়েছেন, তবে ঘটনার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে চলে গেছেন। আমরা এসে তাদের পায়নি।

এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নিতে যে ক্রেন আনা হয়েছিল তাতে সরানো যায়নি। পরে অন্য আরেকটি ক্রেন এনে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর থেকেই বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৮ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১