লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৭৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৬৭ লাখ ৫৫ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৭৩ লাখ টাকা।
ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৭ লাখ ৮৮ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, জিএসপি ফিন্যান্স, সোনালী পেপার, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও পাওয়ার গ্রীড লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২ জানুয়ারী , ২০২২।








