গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

প্রচ্ছদ » Uncategorized » গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামের (১৯) এক কিশোর আহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহত রবিউলের বন্ধু রাব্বি জানান, রবিউল গুলশান এক নম্বরে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাতে বেতনের টাকা সঙ্গে নিয়ে হেঁটে বাসায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তার সঙ্গে থাকা বেতনের ১০ হাজার টাকা নিতে গেলে রবিউল বাধা দেয়। পরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রবিউল উত্তর বাড্ডার বাসিন্দা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-১ নম্বর থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক কিশোর হাসপাতালে এসেছিল। তার বাম হাত ও পা জখম হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০