জামিনে মুক্ত হলেন লিবরার এমডি

প্রচ্ছদ » Uncategorized » জামিনে মুক্ত হলেন লিবরার এমডি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করেন রওশন আলম। শুনানি নিয়ে মহানগর হাকিম গোলাম নবী তাকে জামিন দেন বলে জানান রওশনের আইনজীবী সানাউল ইসলাম টিপু।

আদালতের পরোয়ানার ভিত্তিতে দুপুরে মিরপুরের শিয়ালবাড়িতে লিবরার কারখানা থেকে রওশন আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপনগর থানার ওসি শহীদ আলম জানান, আল আরাফা ইসলামি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে সেই ব্যাংকের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় মতিঝিল থানায় একটি জিডি হয়েছিল।

সেই জিডি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা হাতে পেয়ে লিবরার শিয়ালবাড়ি কারখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঋণের টাকা সময়মতো পরিশোধ না করায় ২০১৫ সালের ১৮ অগাস্ট পর্যন্ত তা প্রায় ৮৭ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়ায়।

পরে নিয়মানুযায়ী, একই বছর ১ অক্টোবর বন্ধকী সম্পত্তি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলে রওশন আলম ক্ষুব্ধ হয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমকে ফোন করে হত্যার হুমকি দেন।

মাসুম মিজান জানান, হুমকির পর ওইদিনই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত করে সত্যতা পায়।পুলিশ আদালতে প্রতিবেদন দেওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর রওশন আলমকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০