পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি পদে যোগ দিলেন হাফিজ উদ্দিন
প্রচ্ছদ » অর্থনীতি » পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি পদে যোগ দিলেন হাফিজ উদ্দিন
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে তিনি এ পদে যোগদান করেন। পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একটি নব গঠিত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।
পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টে যোগদানের আগে তিনি মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে মোহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, একেবারেই নতুন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটি। এখনো কোন ফান্ড গঠন করা হয়নি। আমি আজকে যোগদান করলাম। শিগগিরই আমরা ফান্ড গঠন করবো। চেষ্টা করবো বিনিয়োগকারীদের স্বার্থে নতুন ও আকর্ষণীয় কিছু করতে।
মোহাম্মদ হাফিজ উদ্দিন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে সিইও হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি লংকাবাংলা সিকিউরিটিজেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।
মোহাম্মদ হাফিজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এ এমবিএ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ বিবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে একাধিকবার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০১ ফেব্রুয়ারী , ২০২২।








