রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি ) সকাল ৬টা থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ২৪৬৮ পিস ইয়াবা, ৫৩ গ্রাম ৫৯০ পুরিয়া হেরোইন ও ১৭ কেজি ১২০ গ্রাম ৩৩০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০১ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১