রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৮
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৮পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১১ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (১২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৬৯৭৯ পিস ইয়াবা, ৪০২ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ মার্চ , ২০২২।








