উচ্চশব্দে গানের নিচে চলছিল স্ত্রীর শ্বাসরোধ

প্রচ্ছদ » Uncategorized » উচ্চশব্দে গানের নিচে চলছিল স্ত্রীর শ্বাসরোধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কুখরালীতে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলি খাতুন পারকুখরালি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয় এলাকাবাসী আহমেদ আলি জানান, যৌতুকের দাবিতে স্বামী আবুদর রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে গত রাতে পাষণ্ড স্বামী ঘরের ভেতর উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে প্রচার করে তার স্ত্রীর স্ট্রোক করেছে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, পুলিশ গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে রাজ্জাক। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০