স্বেচ্ছায় রক্ত দাতাদের সংবর্ধনা দিল উৎসর্গ ফাউন্ডেশন
প্রচ্ছদ » Uncategorized » স্বেচ্ছায় রক্ত দাতাদের সংবর্ধনা দিল উৎসর্গ ফাউন্ডেশননিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছায় রক্ত দাতাদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় আগারগাঁও জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও সামাজিক সংগঠন থেকে স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা সাধারণ মানুষের মাঝে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. আসাদুল ইসলাম (এডিশনাল রেজিস্ট্রার), বঙ্গবন্ধু ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচীব ডা. জাহিদুর রহমান, ট্রমা সেন্টার মেডিক্যাল ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) তানজিনা খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস লিটন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড কুড়েঘর ও অবান্তর।








