অ্যাপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » অ্যাপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রবিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earnings Per Share-EPS) হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১