মেট্রো ও ম্যাকসন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মেট্রো ও ম্যাকসন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসনস গ্রুপের দুই প্রতিষ্ঠান ৩০ জুন, ২০১৭ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, আলোচিত সময়ের জন্য মেট্রো স্পিনিং ২ শতাংশ ক্যাশ এবং ম্যাকসন স্পিনিং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
ম্যাকসন স্পিনিংয়ের রেকর্ড ডেট ১৯ নভেম্বর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জানুয়ারি, ২০১৮। আলোচিত বছরে ইপিএস ০.৩৩ টাকা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪৪ পয়সা।








