ডিভিডেন্ড সংশোধন করেছে ওয়েস্টার্ন মেরিন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ডিভিডেন্ড সংশোধন করেছে ওয়েস্টার্ন মেরিন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ স্টক এবং ২০১৬ সালের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছিল। কিন্তু ভুলবশত ২০১৬ সালে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ডের তথ্য প্রকাশ হয়েছে। এই বছর কোম্পানিটির পর্ষদ ১৩.২০ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছে। অর্থাৎ দুই বছরে মোট ২৩.২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। যা এর আগে ২২ শতাংশ প্রকাশ হয়েছিল।

২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৮ টাকা এবং ২০১৫ সালে ইপিএস হয়েছে ১.৬৫ টাকা। ২০১৬ সালে শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৯.৫৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯৩ টাকা। ২০১৫ সালে এনএভি হয়েছে ৩৭.০৭ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ১.৬৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির ২০১৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় এবং ২০১৫ সালের এজিএম একই তারিখে সকাল ১১টায় চিটাগাং কোট ক্লাবে অনুষ্ঠিত হবে। আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১