২২ কোটি টাকার শেয়ার বিক্রি করবে স্টান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা
প্রচ্ছদ » Uncategorized » ২২ কোটি টাকার শেয়ার বিক্রি করবে স্টান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আব্দুল আহাদ। ঘোষণা অনুয়ায়ী ১ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করবেন। যার বাজার মূল্য ২২ কোটি ৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উদ্যোক্তার আব্দুল আহাদের কাছে কোম্পানির মোট ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৪৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ১০ অক্টোবর, মঙ্গলবার লেনদেন চলাকালীন ১২ টার দিকে স্টান্ডার্ড ব্যাংকের সর্বশেষ শেয়ার দর ১৪.৭০ টাকা।








